1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

১৫ আগস্ট না হলে বিএনপির সৃষ্টি হতো না: আমু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন, বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার লক্ষ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা  হয়েছিল। ১৫ আগস্ট না হলে এই দেশে বিএনপি নামক রাজনৈতিক দলটির সৃষ্টি হতো না। বাংলাদেশে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের রাজনীতির বিস্তার ঘটতো না।

বুধবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশাল বিভাগ অফিসার্স  এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিভিন্নভাবে পুনর্বাসন, খুনীদের  বিভিন্ন কূটনৈতিক মিশনে পদায়ন, তাদের দিয়ে ফ্রিডম পার্টি গঠন, খুনী ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের মন্ত্রীসভায় ঠাঁই দিয়ে বাংলাদেশকে নব্য পাকিস্তান বানাতে সব ধরনের চেষ্টা ছিল জিয়া ও খালেদা জিয়ার আমলে। তাদের এসব কর্মকাণ্ডে প্রমাণিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ব্যক্তি কিংবা পারিবারিক হত্যাকাণ্ড ছিল না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নশ্যাত করে এই দেশকে আবারও পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নেওয়াই ছিল ঘাতকদের মূল লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ৭১এর পরাজিত শক্তি চুপে চুপে সংঘবদ্ধ ছিল, কিন্তু আমরা সতর্ক ছিলাম না। এ কারণেই স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রে জীবন দিতে হয়েছে বঙ্গবন্ধুকে।

বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. মতিউর রহমান মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব  হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, দুর্নীতি দমন কমিশনের সচিব মু. মাহবুব হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )