1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

১০৪ রানেই গুটিয়ে গেল নেপাল, বড় জয়ে পাকিস্তানের শুভসূচনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে নেপাল। ৩৪৩ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের বোলিং তাণ্ডবে ১০৪ রানেই গুটিয়ে গেছে রোহিত পৌডেলের দল। ২৩৮ রানের বড় জয়ে এশিয়া কাপের শিরোপার মিশনে একধাপ এগিয়ে গেল পাকিস্তান।

বুধবার মুলতানে পাকিস্তানের দেয়া ৩৪২ রানের জবাব দিতে নেমে ২৩.৪ ওভার মোকাবিলা করে ১০৪ রানে অলআউট হয়েছে গেছে নেপাল।

৩৪৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে নেপাল। শাহিন শাহ প্রথমে ৪ বলে ৮ রান করা কুশল ব্রুতাল ও পরে প্রথম বলেই ফেরান রোহিত পৌডেলকে। নাসিম শাহের বলে ফেরেন ৫ বলে ৫ রান করা আসিফ শেখ, ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দেন তিনি।

১৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর নেপালের জন্য কিছুটা ভরসা যোগান আরিফ শেখ ও সম্পল কামাই। এ দুজনের কল্যানেই দলের রান একশ ছাড়িয়ে যায়। তাদের দুজনের ৫৯ রানের জুটি ভাঙেন হারিস রউফ। ৩৮ বলে ২৬ রান করা আরিফকে বোল্ড করেন তিনি।

পরে তার সঙ্গী সম্পলকেও আউট করেন রউফই। ৪৬ বলে ২৮ রান করা সম্পল উইকেটের পেছনে ক্যাচ দেন। তারা দুজন আউট হওয়ার পর নেপালের অলআউট হতেও খুব বেশি সময় লাগেনি। বাকি ব্যাটারদের মধ্যে কেবল গুলশান ঝা-ই দুই অঙ্কের ঘরে নিতে পারেন ব্যক্তিগত রান।

পাকিস্তানের পক্ষে শাদাব খান চারটি ও শাহিন শাহ, হারিস রউফ নেন দুই উইকেট করে।

এর আগে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুর দিকে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার-ফখর জামান ও ইমাম উল হক। দলীয় ২১ রানে করণ কেসির বলে উইকেটরক্ষক আসিফ শেখকে ক্যাচ দেন ১৪ রান করা ফখর। আর রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়েন অপর ওপেনার ইমাম (৫)।

এরপর ৮৬ রানের জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে ৪৪ রান করে রিজওয়ান বিদায় নিলে ভাঙে এই জুটি। পাঁচে নামা আঘা সালমানের ব্যাট হাসেনি আজ। তিনি সাজঘরে ফিরে গেছেন মাত্র ৫ রান করে।

কিন্তু এরপরই শক্ত ভিত গড়ে তোলেন বাবর ও ইফতিখার আহমেদ। বাবর তুলে নেন ওয়ানডেতে নিজের ১৯তম সেঞ্চুরি, ইনিংসের হিসেবে সবচেয়ে দ্রুততম হিসেবে।

৪২তম ওভারে এসে সেঞ্চুরি পূর্ণ করেন বাবর। ওই ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৪ উইকেট হারিয়ে ২২৮ রান। ওভার প্রতি পাকিস্তান করছিল ৫.৪২ রান। কিন্তু শেষ ৪৮ বলে ১১৪ রান তোলে পাকিস্তান।

ইফতিখার আহমেদের সঙ্গে বাবরের জুটি ছিল ২১৪ রানের, স্রেফ ১৩১ বলে। ইনিংসের দুই বল আগে থাকতে সম্পল কামির বলে ক্যাচআউট হয় বাবর। এর আগে ৪ ছক্কা ও ১৪ চারের ইনিংসে ১৩১ বলে করেন ১৫১ রান। সেঞ্চুরি তুলে নেওয়া আরেক ব্যাটার ইফতেখার শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১১ চার ও ৪ ছক্কায় ৭১ বলে ১০৯ রান করেন।

নেপালের সম্পল কামি ২ উইকেট নিলেও ১০ ওভারে খরচ করেন ৮৫ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )