1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

‘শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের রোল মডেল’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৪৩ জন দেখেছেন

ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। দেশে নতুন নতুন স্কুল-কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে ভবন নির্মাণ করা হয়েছে। এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোল মডেল।

বুধবার দুপুরে সদর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহায়তায় সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে এই সরকার শিক্ষাবান্ধব সরকার। এছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে। আগের সরকারগুলো শিক্ষার্থীদের হাতে ছেঁড়া পুরোনো বই তুলে দিতো। অথচ বর্তমানে শেখ হাসিনার সরকার বছরের প্রথমদিনই সারা দেশের সব শিক্ষার্থীর হাতে চকচকে নতুন বই তুলে দিচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো.সামসুজ্জামান, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান, আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সদর উপজেলার ৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণে খাতা, কলম,জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, ছাতা, স্কুল ব্যাগ তুলে দেয়া হয়। সেই সাথে ২০ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )