1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৬৪ জন দেখেছেন

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকাল ৩টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।

এর আগে গতকাল (মঙ্গলবার) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে ওই কর্মসূচির পরিবর্তন এনে মানববন্ধন করছে দলটি।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়েছে। এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মানববন্ধনে সভাপতিত্ব করছেন। এতে সূচনা বক্তব্য দেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ অন্যদের মধ্যে বক্তব্য দেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )