1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিজয়কে দলে নেওয়ার কারণ জানালেন সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

অসুস্থতার কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার পরিবর্তে দলে ডাক পান এনামুল হক বিজয়। দলে ডাক পাওয়ার চার ঘণ্টা না পেরোতেই শ্রীলঙ্কায় উড়াল দেন বিজয়। উইকেটরক্ষক ব্যাটার হওয়ায় তাকে এশিয়া কাপ দলে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, উইকেট কিপিংয়ের বিবেচনায় মূলত বিজয়কে উড়িয়ে আনা হচ্ছে। তিনি বলেন, ‘যদি মুশফিক ভাইয়ের কিছু হয় বিশেষ করে খেলার সময়, কনকাশন হতে পারে, ছোট খাটো ইনজুরি হতে পারে। দেখা যাচ্ছে ওইদিন উইকেট কিপিং করতে পারবে না। যেহেতু একটা নিয়ম আছে সেকেন্ড উইকেট কিপার থাকলে সেও উইকেট কিপিং করতে পারবে। তাই আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে (এনামুল) দলে নেওয়া।’

শুধু তাই নয় লিটন টপ অর্ডার ব্যাটার, বিজয়ও টপ অর্ডার ব্যাটার, সেটিও বিবেচনা করেছে টিম ম্যানেজম্যান্ট। সাকিব আরও বলেন, ‘যেহেতু আমাদের আরেকজন অতিরিক্ত উইকেটকিপার নেই, তাই আমাদের জন্য এটা একটা বিষয়। আর লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )