এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেপাল। বুধবার পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিকেল সাড়ে ৩টায় শুরু হয় খেলা।
এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তান। অন্যদিকে শক্তির বিচারে বেশ পিছিয়ে নেপাল। তবে নেপালকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে চায় তারা। অন্যদিকে, শক্তিতে পিছিয়ে থাকলেও জয়ে চোখ নেপালের।