1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি নিচ্ছে যুবলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ বিশাল জনসমুদ্রে পরিণত করতে সহযোগিতা করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। এজন্য সংগঠনটির নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সোমবার (২৮ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন ৷

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

পরশ বলেন, আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় পুরাতন বাণিজ্যমেলার মাঠে এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মী হিসেবে এটা নিশ্চয়ই আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের ব্যাপার। একদিকে এ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেমন আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের আরেকটা বিশাল মাইলফলক। অন্যদিকে যুবলীগের কর্মী হিসেবে আমাদের জন্য নেত্রীর সমাবেশ সফল করার সুযোগ ও তার দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার। তাই তার এ সমাবেশটি সফল করার লক্ষ্যে আমরা আওয়ামী যুবলীগ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যুবলীগ এ সমাবেশের মাধ্যমে আমাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন ও সহযোগিতা দিয়ে এ সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত করবো। আপনারা সর্বোচ্চ ও সর্ব উৎকৃষ্ট প্রস্তুতি গ্রহণ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )