1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে অনিশ্চতায় লিটন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

এশিয়া কাপে অংশ নিতে এরই মধ্যে লঙ্কায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই লঙ্কায় পা রেখেছে সাকিব আল হাসানের দল। ৩০ আগস্ট আসর শুরু হলেও টাইগারার প্রথম মাঠে নামবে ৩১ আগস্ট। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের আগে অবশ্য দুশ্চিন্তায় কপালের ভাঁজ বাড়ছে টাইগারদের।

কথা ছিল গতকালই দলের সঙ্গে দুপুর ১২টা ৫৫ মিনিটের কলম্বোর ফ্লাইটে উঠবেন লিটন। বিমানবন্দরে সবাই অপেক্ষাও করছিলেন তার জন্য। কিন্তু শেষ মুহূর্তে ফোন করে লিটন জানিয়ে দেন, তিনি আসতে পারছেন না। গতকাল সন্ধ্যা নাগাদ বিসিবি সূত্র নিশ্চিত করেছে, জ্বর কমে এসেছে এই ওপেনারের এবং আজকের ফ্লাইটেই তিনি যেতে পারেন শ্রীলঙ্কায়।

তবে আজও (সোমবার) জ্বর থেকে সেরে ওঠেননি লিটন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এখনো জ্বর আছে লিটনের। আজও তাই শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না এই ওপেনারের। ডে বাই ডে দেখবো আমরা। এরপর যখন মনে করবো ও প্রস্তুত, তখনই পাঠিয়ে দেব।

জ্বর না সারায় আজ আরেকবার টেস্ট করা হবে লিটনের। লিটনের জ্বর না সারায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে তো? আজও যেতে না পারায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে লিটন আর সময় পাচ্ছেন দুই দিন। এই সময়ের মধ্যে জ্বর থেকে সেরে ওঠা এবং এরপর লিটনের শরীর কেমন আচরণ করছে-এসবের ওপর নির্ভর করছে তার শ্রীলঙ্কায় যাওয়া।

বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামবে লঙ্কানদের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের বাধা উৎরে গেলে ৯ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )