1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আর্জেন্টিনায় অভিষেক ম্যাচেই গোল করলেন জামাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

আর্জেন্টিনার ক্লাব ফুটবলে অভিষেকটাও ভালোভাবেই রাঙিয়েছেন জামাল ভূঁইয়া। দেশটির তৃতীয় স্তরের লিগে তোরনেয়ো ফেদারেল ‘এ’-র ম্যাচে হেরমিনালকে ২-‌১ গোলে হারিয়েছে জামালে দল সোল দে মাইয়ো। টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরেছে দলটি।

প্রথমে ফের্নান্দো ভালদোবেনিতো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জামাল। মূলত তার গোলেই দলের জয় নিশ্চিত হয়েছে।

শুরু থেকে রক্ষণ আর আক্রমণের দুটোই বেশ ভালোভাবে সামলাতে থাকেন জামাল। সোল দে মাইয়ো প্রথম গোলের দেখাও পায় ৩০তম মিনিটে। বক্সের ভেতর থেকে উঁচু শটে জাল খুঁজে নেন ফের্নান্দো ভালদোবেনিতো।

প্রথমার্ধের যোগ করা সময়ে হুয়ান মোত্রোনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় হেরমিনাল। ৮০তম মিনিটে পেনাল্টি পায় সোল দে মাইয়ো। নিখুঁত শটে জালে বল পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন জামাল। সোল দে মাইয়োর জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ৮৭তম মিনিটে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে হেরমিনাল।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )