1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সর্বোচ্চ দামে গোলরক্ষক আসিফকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

বাংলাদেশের ফুটবল ইতিহাসে যোগ হলো আরও একটি অধ্যায়। এই প্রথম নিলামে তোলা হলো ফুটবলারদের। বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) এলিট অ্যাকাডেমির ১০ ফুটবলারকে কিনে নিল দেশের ক্লাবগুলো।

এবারের নিলামে সর্বোচ্চ ১৩ লাখ ২৫ হাজার টাকায় গোলরক্ষক মো. আসিফকে দলে ভিড়িয়েছে লিগের টানা চারবারের শিরোপাধারী ক্লাব বসুন্ধরা কিংস।

আজ হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে প্রথম ফুটবলার হিসেবে ছিল চন্দন রায়ের নাম। এ ক্যাটাগড়ির খেলোয়াড় তিনি। তার ভিত্তিমূল্য ছিল ৫ লাখ। তাকে দর হাঁকিয়ে নয় লাখে দলে নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র।

আজ নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন মো. আসিফ। তাকে দলে নিতে বাংলাদেশ পুলিশ এফসি, আবাহনী  লিমিটেড এবং বসুন্ধরা কিংস দাম হাঁকায়। সবাইকে পেছনে ফেলে সর্বোচ্চ ১৩ লাখ ২৫ হাজার টাকায় তাকে দলে নেয় কিংস।

দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম আসে মো. রুবেল শেখের। তবে প্রথম ডাকে অবিক্রিত থেকে যান তিনি। ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই ফুটবলারের ভিত্তিমূল্য ছিল ৪ লাখ। প্রথম ডাকে অবিক্রিত থাকলেও, নিলাম শেষে দ্বিতীয় ধাপে আবারও উঠানো হয় তাকে। দ্বিতীয় ধাপে তাকে ভিত্তিমূল্য ৪ লাখেই দলে নেয় ব্রাদার্স।

এছাড়া ফরোয়ার্ড আসাদুল মোল্লাকে ৭ লাখ ৭৫ হাজার টাকায় দলে নিয়েছে আবাহনী লিমিটেড। সেন্টারব্যাক ইমরান খানকে ভিত্তিমূল্য ৪ লাখ টাকায় দলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ৭ লাখ ২৫ হাজার টাকায় সাজেদ হাসান জুম্মনকে দলে নেয় ফর্টিস এফসি। ৪ লাখ করে শ্রী সুমন সোরেন, সিরাজুল ইসলাম রানাকে দলে নেয় ব্রাদার্স।

আজ নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন মিরাজুল ইসলাম। ইতোমধ্যেই ইউরোপের ক্লাবে খেলার ডাক পেয়েছেন তিনি। ফলে তার সঙ্গে চুক্তি করলে লম্বা সময় তাকে দলে পাওয়ার সম্ভাবনা কম। তারপরও ৬ লাখ ৫০ হাজার টাকায় তাকে দলে নিয়েছে ব্রাদার্স  ইউনিয়ন।

আজ নিলামে সর্বোচ্চ খেলোয়াড় দলে নিয়েছে ব্রাদার্স। তারা পাঁচজন ফুটবলারকে দলে ভিড়িয়েছে। দুইজন ফুটবলারকে দলে নিয়েছে আবাহনী। একজন করে খেলোয়াড় কিনেছে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ফর্টিস এফসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )