1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

স্বাধীনতা বিরোধীদের দেশ থেকে বের করে দেওয়া হবে: মির্জা আজম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী বলেই কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি। কারন তিনি দেশের মানুষকে যে স্বপ্ন দেখান, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থেমে যান না।

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে জামালপুরের মেলান্দহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম আরও বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, বর্তমানে এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। বাংলাদেশের নাগরিকরা উন্নত দেশের সুবিধা পারে আগামী ২০৪১ সালের মধ্যে, যদি শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। সেই কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত হতে হবে, এর কোনও বিকল্প নেই।

তিনি বলেন, ওই ৭১’ এর খুনি, ৭৫’ এর খুনি, স্বাধীনতা বিরোধীদের আমরা পরাজিত করে আগামীতে আমরা চেষ্টা করবো তাদের নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে তাদের বের করে দিতে।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )