1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে: রিয়াজুল কবির কাওছার 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৭৮৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশকে তাঁর স্বপ্নের সমান করে যেতে পারেননি। ঘাতকের দল জাতির পিতাকে হত্যা করে সেই স্বপ্ন ভঙ্গ করে দেয়। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে চলেছেন। গত তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও বঙ্গবন্ধুকন্যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তাহলে দেশ ও দেশের মানুষ নিরাপদ থাকবে। তিনি আজ শুক্রবার রায়পুরা উপজেলার মেঘনা নদীর পাড়ের চরসুবুদ্দি ইউনিয়নের বড়ইতলা গ্রামে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভূঞা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিয়াজুল কবির কাওছার বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ-বিদেশী নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। অন্যরা ক্ষমতায় আসলেই বিপদ। বিগত দিনেও আমরা সে পরিবেশ দেখেছি। তারা দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে। নিজেদের ভাগ্য গড়ে তোলে। দেশের কল্যাণে কোন কাজ করে না। আওয়ামী লীগই একমাত্র দেশের কল্যাণে, মানুষের মঙ্গলের জন্য কাজ করে। কাজেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )