1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রেকর্ড গড়ে আমলাকে ছাড়িয়ে গেলেন বাবর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ওয়ানডে ক্যারিয়ারের শততম ইনিংস খেলে ফেললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে অর্ধশত রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। শততম ইনিংস খেলে সবচেয়ে বেশি রান করে বাবর ছাড়িয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হাশিম আমলাকে।

ঝলমলে ক্যারিয়ারের ১০২তম ওয়ানডে খেলতে নেমেছিলেন ২৮ বছর বয়সী বাবর। আর সেই শততম ইনিংস খেলতে নেমে দেখা পেয়েছেন অর্ধশতকের। শততম ইনিংসে খেলেন ৬৬ বলে ৫৩ রানের ইনিংস। এর আগে কেবল দুটি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তার। ১০০ ওয়ানডে ইনিংস শেষে ৫১৪২ রান বাবরের নামের পাশে।

এর আগে ১০০ ইনিংস শেষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ছিল আমলার। ১০০ ইনিংস শেষে ওয়ানডেতে আমলার রান ছিল ৪৯৪৬। অর্থাৎ রেকর্ড গড়ার জন্য বাবরের কেবল শততম ইনিংস খেলার অপেক্ষা ছিল। ৫০ ওভারের ক্রিকেটে ১০০ ইনিংস খেলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইতিহাসের একমাত্র ব্যাটারও তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )