1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও ভারতের ম্যাচসহ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ম্যাচের সূচি। আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। খেলা অনুষ্ঠিত হবে ৪৮টি। এর আগে অনুষ্ঠিত হবে ১০ টি প্রস্তুতি ম্যাচ। আর এই টুর্নামেন্টটির টিকিট বিক্রি শুরু হবে আজ থেকে।

এবার ঘরে বসেই বিশ্বকাপ ম্যাচের টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। গেল ১৫ আগস্ট থেকেই আইসিসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সেখানে যারা রেজিস্ট্রেশন করেছেন, তারাই কেবল আজ থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। এছাড়া এবার যেহেতু বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই টিকিট বিক্রির প্ল্যাটফরম হিসেবে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বুকমাইশো (BookMyShow) থেকেও ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচসহ সবগুলো ম্যাচের টিকিট কেনা যাবে। ধাপে ধাপে সাত দফায় ছাড়া হবে বিশ্বকাপের ৫৮টি ম্যাচের টিকিট।

এদিকে মূলপর্বের টিকিট বিক্রি চলতি মাস থেকে শুরু হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিট পাওয়া যাবে আগামী ১৫ সেপ্টেম্বর। এবারের বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফলে সরাসরি উপস্থিত হয়ে টিকিট কাটা বাধ্যতামূলক। টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন আইসিসির বাণিজ্যিক সহযোগী ‘মাস্টারকার্ড’ এর ব্যবহারকারীরা। তাদের জন্য বিশেষ প্রি-সেল উইন্ডো খোলা থাকবে। যেখানে মাস্টারকার্ড ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে থেকে বিশ্বকাপের টিকিট বুক করতে পারবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )