রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীলের ‘শান্তি সমাবেশের’ আজ শুক্রবার (২৫ আগস্ট)। বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সমাবেশের কর্মসূচির কথা জানানো হয়েছে।
এদিকে আজ ঢাকায় ‘কালো পতাকা’ গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো। আজ ঢাকায় আওয়ামী লীগ আবার শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে। ক্ষমতাসীন দলটি বলেছে তাদের এই সমাবেশ পাল্টা কর্মসূচি নয়। আওয়ামী লীগ নেতারা বলছেন, তাঁরা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই সমাবেশ করবেন।