1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপির একাংশ খালেদা-তারেককে বাদ দিয়ে নির্বাচনে আসতে চায়: নানক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপির এ রকম একটি অংশ খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে শ্যামলীর সূচনা কমিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা যেহেতু নির্বাচন অংশ নিতে পারবে না, তাই বিএনপির নেতাকর্মীদেরও অংশ নিতে দিচ্ছে না। তবে গণতন্ত্রকে বিশ্বাসী করে বিএনপির এমন একাংশ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের আমি বলব, আপনারা খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন।

নানক বলেন, জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপিকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এত উন্নয়ন করেছে এই কারণে জনগণ শেখ হাসিনার পক্ষে ৷ সারা বিশ্বের রাষ্ট্রনায়করা শেখ হাসিনাকে এখন সম্মান করেন। এত উন্নয়ন ও অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান। এই অর্জন শুধু শেখ হাসিনার একার নয়। এই অর্জন বাংলাদেশের সর্বস্তরের জনগণের। তাই বিএনপির নেতাদের বলব আপনারা আসুন, নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এদেশে আর কোনো আগস্ট ঘটাতে দেওয়া হবে না। ওই খুনির দল বিএনপির আর সেই সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনেও আমরা এগিয়ে যাব। কেউ আমাদের ঠেকাতে পারবে না। তবে জাতীয় নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হতে পারে তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবু।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের এমপি সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )