1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘মেসির কাছে প্রতিটি মুহূর্তের উত্তর আছে’, বললেন মায়ামির কোচ মার্তিনো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোর পর এই প্রথম গোলহীন লিওনেল মেসি। কিন্তু দলকে জেতাতে গোল কি করতেই হবে! গোল করা ছাড়াও তো প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরাতে পারেন কিংবদন্তি ফুটবলাররা। গোল না করেও হতে পারেন ম্যাচের নায়ক।

ইউএস ওপেন কাপের সেমিফাইনালে আজ এফসি সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির জয়েও সেটাই হয়েছে। মেসি গোল পাননি, তবে মায়ামি যে টাইব্রেকারে ৫–৪ গোলে জিতে ফাইনালে উঠল, সেটাতে গুরুত্বপূর্ণ সময়ে দুটি গোল করিয়ে নায়ক আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কই।

ম্যাচের তখন ৬৮ মিনিট। সিনসিনাটি ২–০ গোলে এগিয়ে। এমন সময়ে সিনসিনাটির বক্সের বাঁ দিকে ফ্রি–কিক পায় মায়ামি। স্বাভাবিকভাবেই সেই ফ্রি–কিক নিতে যান মেসি। অনেকেই হয়তো মনে করেছিলেন ওই পজিশন থেকে মেসি কিকটি সরাসরি গোলেই নেবেন। সেটা না করে মেসি বল ফেলেন বক্সে। আরও স্পষ্ট করে বললে লিওনার্দো কাম্পানার মাথায়। ভালো হেডে স্কোরলাইন ২–১ করেন তিনি।

মায়ামির দ্বিতীয় গোলটি শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগের। ম্যাচ হেরে তাদের সামনে তখন ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার চোখ রাঙানি। এমন সময়ে বক্সের বাঁ দিক দিয়ে বল নিয়ে এগিয়ে যান মেসি। ক্রস দেন বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা কাম্পানাকে। আবারও আরেকটি হেডে দলকে ২–২ গোলে সমতায় ফেরান কাম্পানা।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে দুই দলই একটি করে গোল পেলে ১২০ মিনিটের খেলা শেষ হয় ৩–৩ সমতায়। টাইব্রেকারে গড়ানো ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

ম্যাচ শেষে মেসির ওই দুটি অ্যাসিস্ট নিয়ে উচ্ছ্বসিত ছিলেন কোচ জেরার্দো মার্তিনো।

এর আগে মেসিকে বার্সেলোনা ও আর্জেন্টিনা দলে কোচিং করানো আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সৌভাগ্যক্রমে মেসি একজন ফুটবলার আর প্রেরণাদায়ী নেতা হিসেবে আমাদের যা দিচ্ছে, সেটা অসাধারণ।’ মার্তিনো এরপর যোগ করেন, ‘ম্যাচের কঠিন পরিস্থিতিতেই শুধু নয়, প্রতিটি মুহূর্তের উত্তর তার কাছে আছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )