1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পরীক্ষা দিতে বাংলাদেশে আসতে চান ইয়ান বেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলতে আসবে নিউজিল্যান্ড। অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর সিলেটে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুটি সফরের কোনোটিতেই থাকবেন না নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তাঁর জায়গায় এই সিরিজে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন লুক রনকি।

এ ছাড়া সেপ্টেম্বরের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে থাকবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল। আর টেস্ট সিরিজে স্পিন বোলিং কোচ হিসেবে আসবেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক। নতুন দায়িত্ব পাওয়া কোচদের মধ্যে বেল আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা কেমন করতে পারেন, সে প্রসঙ্গে কথা বলেছেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান, ‘এখন অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। দ্য হানড্রেডে দেখুন, স্পিনিং উইকেটে সেঞ্চুরি করছে, এমন খেলোয়াড়ও পাচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বমানের একাধিক খেলোয়াড় আছে দলে। বাংলাদেশের মাটিতে যে সিরিজটা আছে, সেটার জন্য আমি উন্মুখ হয়ে আছি। কারণ, ওই সময় নিউজিল্যান্ডের একাধিক খেলোয়াড় সম্পর্কে আরও কাছে থেকে ধারণা পাব।’

বাংলাদেশের কন্ডিশনে রান করতে হলে কী করতে হবে, তা কিউই ব্যাটসম্যানদের শেখাতে চান বেল। তাঁর কথা, ‘কোচ হিসেবে আমি জানি সিনিয়র খেলোয়াড়েরা কী করবে। কিন্তু তরুণদের এমন কন্ডিশনে কী করতে হবে, আমি তা দেখিয়ে দিতে চাই। এই ধরনের চ্যালেঞ্জের জন্য আমি উন্মুখ। বিশেষ করে তরুণদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট খেলেছেন বেল। ১৩০.৫০ গড়ে করেছেন ২৬১ রান। সর্বোচ্চ রানের ইনিংসটি ১৩৮। একটি ওয়ানডে খেলে বাংলাদেশের মাটিতে মাত্র ৫ রান করেছেন বেল। বাংলাদেশে কোনো টি–টোয়েন্টি খেলেননি এই ইংলিশ ব্যাটসম্যান।

বেল ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই কোচিং করাচ্ছেন। তিনি এখন দ্য হানড্রেড লিগের দল বার্মিংহাম ফিনিক্সের কোচের ভূমিকায় কাজ করছেন। এর আগে তিনি ডার্বিশায়ার কাউন্টি, হোবার্ট হারিকেনস, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ও ইংল্যান্ড লায়ন্সের কোচ ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )