1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান নিয়ে যা বললেন ম্যাককালাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

অক্টোবরে ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসছে। তবে মাঠের লড়াই এখনো শুরু না হলেও বিশ্বকাপের উত্তাপ চলছে সারাবিশ্বে। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা জানাচ্ছেন নিজেদের মতামত। এবার সেখানে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার হাডহিটার ব্রেন্ডন ম্যাককালাম।

বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন অনেকেই। এশিয়ার মাটিতে বিশ্বকাপ ও সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো হওয়ায় এবার শেষ চারের দৌড়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ।

ভারতে বিশ্বকাপ হওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবেন রোহিত-কোহলিরা। ম্যাককালামের চোখেও ভারতই হট ফেভারিট। সেই সঙ্গে জাসপ্রিত বুমরাহ ফেরায় আরও শক্তিশালী হয়েছে ভারত।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, ‘আমি মনে করি ভারত অনেক শক্তিশালী দল। বুমরাহর প্রত্যাবর্তন ভারতের জন্য অনেক ভালো খবর। অনেক অভিজ্ঞ বোলার বুমরাহ। ও জানে কোন পরিস্থিতিতে কী করতে হবে। ওর ফিরে আসা স্বাভাবিকভাবেই দল হিসেবে ভারতকে আরও শক্তিশালী করে তুলবে। এ ছাড়া আইপিএলের মাধ্যমে ভারত অনেক প্রতিভা পেয়েছে। আমি মনে করি, টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভারত টিকে থাকতে পারবে।’

এ ছাড়া বিশ্বকাপের শেষ চারে খেলবে এমন চারটি দলের নামও জানিয়েছেন ‘বাজবল’-এর আবিষ্কারক। সেরা দুইয়ে বাংলাদেশকে না রাখলেও সেমিফাইনালের দৌড়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে ম্যাককালাম বলেন, আসলে এই বিশ্বকাপের সেরা চার বাছাই করা কঠিন। ভারত তো থাকবেই। সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ডের ভালো সুযোগ আছে।

তিনি বলেন, বাংলাদেশেরও ভালো সম্ভাবনা রয়েছে। এই বিশ্বকাপ সবার জন্য উন্মুক্ত, যারা ভালো করবে শেষ পর্যন্ত তারাই টিকে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )