1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই

এবাদতের বদলে এশিয়া কাপে তানজিম সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগে ধাক্কা লাগল। ইনজুরি থেকে সেরে না ওঠায় ছিটকে গেলেন এবাদত হোসেন। ফলে ১৭ সদস্যের দলে থাকলেও এই পেসারের এবারের এশিয়া কাপে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না। এবাদতের জায়গায় যাচ্ছেন তানজিম হাসান সাকিব।

মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৯ বছর বয়সী এবাদত অনেকদিন ধরেই দলের পেস বোলিংয়ের অন্যতম সদস্য। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন তিনি। ওই সিরিজের সময়ই হাঁটুতে চোট পান এবাদত। সেটি বেশ গুরুতরই।

বিসিবি বিবৃতিতে জানিয়েছে, এবাদতের হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে। এতদিন ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন এবাদত। তবে তার উন্নতি প্রত্যাশা মতো না হওয়ায় ছিটকে গেছেন এশিয়া কাপের স্কোয়াড থেকে।

এবাদতের বিকল্প হিসেবে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে বিসিবি। এর আগে এশিয়া কাপের স্ট্যান্ডবাইয়ের তালিকায়ও ছিলেন তিনি। এবারই প্রথম জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তানজিম সাকিব। তাকে নিয়ে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ৫ ক্রিকেটারের সুযোগ হলো এশিয়া কাপের স্কোয়াডে।

তানজিম হাসান সাকিব এখন অবধি ৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৭ উইকেট নিয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপেও দারুণ পারফর্ম করেন তিনি, ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )