1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

অবশেষে এশিয়া কাপের জন্য নিজেদের সেরা ক্রিকেটারদের নিয়েই দল ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডে মূল দলের প্রায় সকল খেলোয়াড়ই রয়েছেন। ১৭ সদস্যের এই দলে চমক বলতে তিলক ভার্মা। উইন্ডিজ সফরে তার আগ্রাসী ব্যাটিং নজর কাড়ে নির্বাচকদের। দলে আছেন জাসপ্রীত বুমরাহও। এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিলক ভার্মা। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার ফিরেছেন ভারতের দলে।

সোমবার এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করে ভারত।

স্কোয়াড ঘোষণা শেষে ভারতের প্রধান নির্বাচক জানান, আপাতত এই দলটিই এশিয়া কাপে প্রতিনিধিত্ব করবে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বরের পরে।

এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়বে ২ সেপ্টেম্বর। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।

ভারত এশিয়া কাপ দল:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা।

রিজার্ভ খেলোয়াড়: সাঞ্জু স্যামসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )