1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: মেনন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো বিশেষ দল বা বিদেশি রাষ্ট্রের এজেন্ডায় সরকার পরিবর্তন হবে না।

শনিবার সকাল ১১টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির (এনেক্স ভবন) মিলনায়তনে জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন আরও বলেন, বিএনপি-জামায়াত সরকারের পতন ঘটিয়ে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। এ দেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রমনা মানুষ যে কোনো মূল্যে তাদের প্রতিহত করবে। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের রাজপথে থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতানের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মোজাম্মেল হল ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালি ফারাহীন ও মুলাদী উপজেলা কমিটির সভাপতি সভাপতি গফুর মোল্লা প্রমুখ।

বর্ধিত সভা শেষে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে জেলা ওয়ার্কার্স পার্টির একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )