1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই

রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে ইতিহাস গড়ল মেসির মায়ামি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৮৭ জন দেখেছেন

লিওনেল মেসির হাত ধরে প্রথমবার লিগস কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মায়ামির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি শটে ৪-৪, পরবর্তী চার শটে ৪-৪ এবং সর্বশেষ একটি করে নেওয়া শটে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মায়ামি।

ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে প্রথমবারের মতো ইতিহাস গড়তে নেমেছিল মায়ামি। জয় পেলে ইতিহাস হতো স্বাগতিক ন্যাশভিলেরও।

লিগস কাপের পুরো আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সদ্য পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর। আগের ৬ ম্যাচেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। করেছেন ৯টি গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট।

ফাইনালের মঞ্চেও তিনিই মায়ামির হয়ে একমাত্র গোলটি করেছেন। তবে সেই লিড দ্বিতীয়ার্ধের পর আর তার দল ধরে রাখতে পারেনি। ৫৭ মিনিটে ন্যাশভিলে সমতায় ফেরার পর জালের দেখা পায়নি আর কোনো পক্ষই।

চ্যাম্পিয়ন নির্ধারণে ম্যাচটি এরপর টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শ্যুট আউটেও কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। শুরুতেই দলের উত্তেজিত মনোভাবকে স্বস্তিতে রূপ দিতে শট নেন মায়ামি অধিনায়ক মেসি। চোখের ইশারায় গোলরক্ষককে অন্যপাশে ঠেলে দিয়ে তিনি ডানপ্রান্ত ধরে বল জালে পাঠান।

এরপর একে একে দুই দলের সবাই গোল করতে থাকেন। তবে ন্যাশভিলে দ্বিতীয় শট এবং মায়ামি চতুর্থ চেষ্টায় সুযোগ হাতছাড়া করে ম্যাচ জমিয়ে তোলে। স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )