1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক করা হয়েছে মিচেল মার্শকে। এদিকে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। এছাড়া অ্যাশেজ সিরিজে ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও খেলতে পারছেন না টি-টোয়েন্টি।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার সফরের চূড়ান্ত টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্মিথের পরিবর্তে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অ্যাস্টন টার্নার। আর ওয়ানডে সিরিজের দলে স্মিথের পরিবর্তে মার্নাস ল্যাবুশেন ও স্টার্কের পরিবর্তে স্পেন্সার জনসন সুযোগ পেয়েছেন। টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে দলে আছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সফরের শেষ দিকে তিনি খেলতে পারবেন।

দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে। এই দুটি সিরিজ ৩০ আগস্ট শুরু হয়ে চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ত্রাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়েনিস, অ্যাশটন টার্নার ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ত্রাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, মার্কাস স্টয়েনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )