1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

যারা খুনিদের পক্ষে মানবতা দেখায় তাদের কঠিন জবাব দিন: শেখ সেলিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

যুক্তরাষ্ট্র ‍ও কানাডাকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আমাদের কাছে হস্তান্তর করবে না তারা কোনোভাবে মানবিক হতে পারে না। তারা মানবিকতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, যারা শিশু-নারীকে হত্যা করে তারা খুনিদের পক্ষে মানবতা দেখায়।  যারা খুনিদের পক্ষে মানবতা দেখায় তাদের কঠিন জবাব দিতে হবে। ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তখন তাদের মানবতা কোথায় ছিল? তখন কেন খুনিদের স্বীকার করে নিলো?

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা মারতে পারেনি। কিন্তু বাংলার মীরজাফরেরা তাকে মেরে ফেললো। এ অভিশাপে আমাদের অনেক দিন ভুগতে হবে। বঙ্গবন্ধুর কোনো চাওয়া পাওয়া ছিল না। তিনি চেয়েছিলেন বাঙালি জাতির মুক্তি, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে এ জাতিকে বিশ্বে দরবারে উঁচু করা। স্বাধীনতার পর যখন অর্থনৈতিক কর্মসূচি দিলেন তখন ষড়যন্ত্রকারীরা অর্থাৎ পাকিস্তানের পরাজিত শত্রুরা তাতে হত্যা করলো।

নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, উৎফুল্ল হয়ে শ্লোগান দিলে হবে না, আওয়ামী লীগ নেতাকর্মীদের সব দিক থেকে কান সজাগ রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। এরা একবার টেনে নামায়, এক সরকার পতন ঘটায়, এর পেছনে কোন শত্রু আছে কিনা তাও দেখতে হবে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ নার্গিস রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহ সভাপতি সিকদার নূর মোহম্মদ দুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ বক্তব্য দেন।

পরে গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মুফতি মো. হাফিজুর রহমানের ইমামতিতে বঙ্গবন্ধু ও তার পরিবারে শহিদ সদস্যদের রুগের মাগফেরাত এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )