1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘নরপিশাচরা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে মুছে ফেলতে চেয়েছিলো’: পলক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়াল, বর্বর ও নির্মম হত্যাকান্ড শুধুমাত্র কোন রাজনৈতিক বা পারিবারিক হত্যাকান্ড ছিলনা। এখানে জড়িত ছিলো আন্তর্জাতিক রাজনৈতিক চক্রান্ত, অপরদিকে বিশ্বের ইতিহাসের রচিত হয়েছিলো একটি অমানবিক কলঙ্কিত অধ্যায়। ১৫ আগস্টের সেই বর্বোরচিত হত্যাকাণ্ড ছিলো সারা বিশ্বের নিপীড়িত মানুষের কন্ঠস্বর ও বাঙালির স্বপ্নকে ধূলিসাৎ করার চক্রান্ত। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু সেই নরপিশাচরা ভুলে গেছে যে বঙ্গবন্ধুকে হত্যা করলেই বঙ্গবন্ধুর আদর্শ মুছে দেয়া যাবেনা, কারন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন এই বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির আন্দোলনের জন্য। স্বাধীনতার পর মাত্র ৩ বছরে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুলেছিলেন জাতির পিতা। স্বাধীন বাংলাদেশের সেই উন্নয়ন অগ্রযাত্রাকে রহিত করার জন্যই সেদিন বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যাকরে। সেদিন ১০ বছরের নিষ্পাপ শিশু শেখ রাসেলকে হত্যা করতেও সেই খুনিদের হাত একবারও কাপেনি; কারন তারা ছিলো নরপিশাচ। এমনকি বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবেনা বলে অধ্যাদেশ জারি করে বিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করে।

সিংড়া উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ মাওলানা রুহুল আমিন, সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা, জাহেদুল ইসলাম ভোলা, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও একটি বিশাল র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )