1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

মেসির খেলা দেখতে মায়ামিতে এসে যা বললেন স্কালোনি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর রীতিমতো উড়ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। তার জাদু দেখতে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকে মানুষ। টিকিটের দাম হয় আকাশচুম্বী। তার পরও চাহিদা থাকে তুঙ্গে।

মেসির এমন পারফরম্যান্স দেখতে এবার আর্জেন্টিনা থেকে উড়ে এসেছেন তারই জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। লিগস ক্লাবের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় শনিবার সকালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। যেখানে শেষের গোলটি আসে মেসির পা থেকেই। ম্যাচটিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।

ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে স্কালোনি প্রবেশ করতেই আর্জেন্টাইন ভক্তরা ঘিরে ধরেন তাকে। ছবি তুলতে থাকেন পছন্দের কোচের সঙ্গে। পরিবারের সঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে আসা আর্জেন্টাইন এ কোচ কথা বললেন মেসিকে নিয়ে। জানালেন সে যখন খুশি থাকে এমনই পারফরম্যান্স দিতে থাকে।  স্কালোনি বলেন, ‘লিওকে (মেসি) দেখতে আমি সপরিবারে এখানে এসেছি। আমি দেখেছি, সে এখানে খুবই সুখী। আর সে যখন খুশি থাকে, তখন অন্যদের চেয়ে ভিন্নভাবে সব কিছু করে থাকে।’

ম্যাচটির ৮৬তম মিনিটে গোল পান মেসি। এই গোলে এ নিয়ে মায়ামির হয়ে ৫ ম্যাচ খেলে সবকটিতে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। প্রথম ম্যাচে বদলি হয়ে নেমে দারুণ ফ্রি কিকে গোল করে দলকে জিতিয়ে দেন নাটকীয়ভাবে। পরের তিন ম্যাচেই গোল করেন দুটি করে। এবার এই ম্যাচের গোল মিলিয়ে ৫ ম্যাচে তার গোল এখন ৮টি। এ ছাড়া সহায়তা করেছেন তিন গোলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )