1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নাঈম শেখ দলে কেন, জানালেন নান্নু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

কোনো ফরম্যাটেই নাঈম শেখ এখনো সুবিধা করতে পারেননি। টি-টোয়েন্টি ওপেনার হিসেবে নেমে রানের চেয়ে তার ডট খেলার রেকর্ডই বেশি। মারকাটারি শট খেলারও তেমন কোনো নজিরও তার নেই। ওয়ানডেতেও তার একই হাল। সুযোগ যা পেয়েছেন কিন্তু মেলে ধরতে পারেননি। তবু নাঈম দলে আছেন। নির্বাচকদের এমন সিদ্ধান্ত বেরসিক ক্রিকেটপ্রেমীরা খুব একটা ভালোভাবে নেন না। ফলে প্রতিবারই বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে কোনো একটা যুক্তি দাঁড় করাতে হয়।

এবারও নান্নু অবশ্য যৌক্তিক আলাপে সেই গতানুগতিক পথেই হেঁটেছেন। তিনি বলেছেন, ‌‘নাঈম শেখ ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছে। ইমার্জিং কাপে খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু সে স্টেবল। তার সঙ্গে যেহেতু আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। এজন্য আমরা চিন্তা করেছি ওকে আরেকটু সুযোগ দেওয়া যায়।’

আসলে স্টেবল বা স্থিতিশীল বলতে নান্নু কী বুঝিয়েছেণ তার ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি।

কিছুদিন আগে শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজে শেষ দুই ম্যাচে লিটনের সাথী হয়েছিলেন নাঈমই। তার স্কোর ছিল যথারীতি ৯ ও ০। শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে চার ম্যাচ খেলেও তিনি করতে পারেননি কোনো ফিফটি।
অবশ্য গত ঢাকা প্রিমিয়ার লিগে ৭১.৬৯ গড়ে ও ৯১.৬৪ স্ট্রাইক রেটে ৯৩২ রান করেন নাঈম। বরাবরই তিনি ঘরোয়ায় এমন কারিশমা দেখান। আন্তর্জাতিকে তার ব্যাট কেমন যেন গম্ভীর হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )