1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৫৯

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৮৪৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৯৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ৯৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৫৮৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ৫১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৫৩৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরে পাঁচজন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ২৮৩ জন এবং ঢাকার বাইরে ৮১ জন মারা যান।

চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭৮ হাজার ২৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৯ হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে ৩৮ হাজার ১১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৮৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৩৫ হাজার ১৬৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ৩২ হাজার ৭০৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট নয় হাজার ৭৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে চার হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )