1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ডেঙ্গুতে বয়স্কদের মৃত্যু হার আক্রান্তের চেয়ে বেশি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৬৩ জন দেখেছেন

এডিস মশা বাহিত ডেঙ্গুরোগে বয়স্ক রোগীদের মারা যাওয়ার হার আক্রান্তের তুলনায় বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার বেলা সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এমআইএস ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা সিটি এবং ঢাকা সিটির বাইরে সারাদেশে সব বয়সের রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে মধ্যবয়সী রোগীর সংখ্যাই বেশি। বয়স্ক রোগীদের মারা যাওয়ার হার আক্রান্তের তুলনায় একটু বেশি।

অধ্যাপক ডা. শাহাদাত হোসেন বলেন, জুন-জুলাই মাসে আমাদের আক্রান্তের হার অনেক বেশি ছিল। প্রায় আটগুণেরও বেশি। আগস্টেও ডেঙ্গু আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। ঢাকা সিটিতে আক্রান্তের হার স্থিতিশীল থাকলেও সারাদেশে বাড়ছে। গত আট দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৯৩ জন। জুলাই মাসে এই সংখ্যা ছিল ৪৫ হাজার ৮৫৪।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ডিরেক্টর বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের যে পরিস্থিতি, যেহেতু ঢাকার বাইরে রোগী বাড়ছে, আগস্ট মাসে সেটা যদি স্থিতিশীল অবস্থায় না আসে, জনসচেতনতা সৃষ্টি এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে আক্রান্তের হার যদি কমিয়ে আনতে না পারি, তাহলে এই আগস্ট মাসেই আক্রান্তের হার বেশি হতে পারে।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনার যে ক্ষেত্রগুলো রয়েছে, হাসপাতালে ভর্তি রোগীর সমস্ত ব্যবস্থাপনা, অন্যান্য সরঞ্জামাদি- এ বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )