1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

যাত্রীবাহী বাসে মিলল ২৬ কেজি গাঁজা, আটক মাদককারবারী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

রংপুরের কাউনিয়ায় আনাস এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মাদককারবারী ফরহাদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বিশেষ কায়দায় বস্তার ভিতর মোড়ানো ছিল উদ্ধার করা গাঁজা। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) রাতে কাউনিয়া উপজেলার বিজলের ঘুন্টি নামক এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনাস এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালায় কাউনিয়া থানা পুলিশ। তল্লাশির সময় বিশেষভাবে মোড়ানো বস্তার ভিতর লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধারসহ মাদককারবারী ফরহাদুল ইসলামকে (৩০) আটক করা হয়। আটক ফরহাদুল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার গুটিরগোর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, আটক ফরহাদুল ইসলাম একজন মাদককারবারী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )