1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

রংপুরে ৭৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫৯ জন দেখেছেন

মামলার নমুনা হিসেবে রংপুর কোর্টে জমা রাখা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মুল্য ৭৬ লাখ টাকার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে রংপুর কোর্ট ৮৩ টি মামলার নমুনা হিসেবে জমাকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার।

সূত্র জানায়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ হাসিনুর রহমান মিলন ও মালখানা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী এর উপস্থিতিতে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও অবৈধ পলিথিন ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে  ৩ হাজার ৯২৫ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৩৫২পিস ইয়াবা, ২৮ লিটার চোলাই মদ, ৩৭ কেজি গাঁজা এবং ১৭ বস্তা অবৈধ পলিথিন। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৬ লক্ষ টাকা।

এছাড়াও রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক ২০২২-২০২৩ পর্যন্ত আটক করা নকল ব্যান্ড রোল , বিড়ি ও গুল, ডিবি পুলিশের ইনেসপেক্টর সালেহ আহমেদের নেতৃত্বে পোড়ানো হয়।

মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক নারায়ন চন্দ্র সরকার বলেন, প্রতিমাসেই মামলার নমুনা হিসেবে জমাকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এটি অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )