1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

হত্যার ২১ বছর পর দুইজনের যাবজ্জীবন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

সিলেটে হত্যাকান্ডের ২১ বছর পর মামলার রায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার মেজরটিলা ইসলামপুরের পশ্চিম ভাটপাড়ার মজিদ মিয়ার ছেলে আনা মিয়া ও দারা মিয়া। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে আবদুল খালিক নামের এক আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের সদস্য আফসর আহমদ ও তার পরিচিত আব্দুল কুদ্দুসসহ কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় আসামিরা হামলা ও গুলি বর্ষণ করে। এতে গুরুতর আহত অবস্থায় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল কুদ্দুস মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় গুলিতে আহত ইউপি সদস্য আফসর আহমদের ভাই সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর মুকিরপাড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে আফজল কবীর বাদী হয়ে ২০০১ সালের ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচারের দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আনা মিয়া ও দারা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )