1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

খাগড়াছড়িতে নতুন করে আরো অনেক এলাকা প্লাবিত, দিঘীনালা-লংগদূ সড়কে যান চলাচল বন্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদী ও দিঘীনালা উপজেলার মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে দিঘী নালা মেরুং-লংগদু সড়ক পানিতে ডুবে গেছে। ফলে এ সড়ক মঙ্গলবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মেরুং ইউনিয়নের একমাত্র বাজারটিও এখন পানির নিচে।

জেলা সদর ও দিঘীনালা উপজেলার কবাখালী, মেরুং ও ছয় শতাধিক বাড়ি-ঘর পানিতে প্লাবিত।

দিঘীনালা উপজেলার ইউএনও আরফাতুল আলম জানান, মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত। এখানে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে ১০০টি পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সুপেয় পানি ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে জেলা সদরে চেঙ্গী নদীর পানি আরও বেড়ে নতুন করে গঞ্জপাড়া, ফুটবিল,গোলাবাড়ি এলাকা প্লাবিত হয়েছে। জেলার শালবাগান, কুমিল্লাটিলা, সবুজবাগ, ইসলামপুসহ বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এ জেলায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )