বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে ৯৩ জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াসিমুল বারি শিমু ও যুবলীগের সাবেক জেলা সদস্য আজিজুল ইসলাম মুরাদ,রাজিব হাসান সুমন, মেরাজুল ইসলাম মেরাজ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রংপুর জেলা ছাত্রলীগ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মিয়া আদনান হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক রংপুর জেলা ছাত্রলীগ, প্রশান্ত রায় সাবেক সহ সম্পাদক যুবলীগ নেতা মাহমুদুর রহমান অভি, আসাদুজ্জামান রাজা, লুতফর রহমান বিদুৎ প্রমুখ।