1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মিরপুরে বিশ্বকাপ ট্রফি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুরের বাংলাদেশ পর্ব এখন চলছে। এরই অংশ হিসেবে বিশ্বকাপের ট্রফি এখন রাজধানীর মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছে।

আজ ট্রফির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। একই সঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফ এবং বিসিবি কর্তাদেরও ছবি তোলার সুযোগ দেওয়া হচ্ছে।

বিশ্বকাপ ট্রফি গত রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশে এসে পৌঁছায়। এর পর দিন গতকাল সোমবার এই ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুতে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই প্রদর্শনের জন্য রাখা হয় বিশ্বকাপ ট্রফি। মূলত ছবি তোলার জন্যই নেওয়া হয়েছিল এটি। আজ মঙ্গলবার ট্রফিটি এখন অবস্থান করছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

জানা যায়, সকাল ৯টায় বিসিবি প্রাঙ্গণে আসে ট্রফিটি। এখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা।

ট্রফি ট্যুরের বাংলাদেশ পর্বের শেষের দিন আগামীকাল বুধবার (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফিটি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এ জন্য কোনো টিকিট লাগবে না।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অধিক সংখ্যক মানুষকে ট্রফিটি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এটির প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )