1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিসিবির জরুরি বৈঠক আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

ইনজুরির কারণে বিশ্বকাপের মাস দু’য়েক আগে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এখন নতুন করে ওয়ানডে অধিনায়ক খুঁজতে হচ্ছে বিসিবিকে। হাতে সময়ও খুব বেশি নেই। এ মাসের শেষদিকেই শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। তাই খুব তাড়াতাড়িই ওয়ানডে অধিনায়ক বেছে নিতে হবে বাংলাদেশকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের সভায় জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বিসিবি। আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

তামিম ইকবাল সরে যাওয়ায় অধিনায়কের পদটি খালি হয়েছে। তামিমের স্থলাভিষিক্ত হওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারকে নির্বাচন করা সহজ ব্যাপার।

এ তালিকায় নাম আছে গেল বছর ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাসেরও। তামিমের ডেপুটি হিসেবে ছিলেন লিটন। শেষ মূর্হুতে অধিনায়কের তালিকায় নাম উঠে এসেছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজেরও।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )