1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

ফরিদপুরে চারটি প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ফরিদপুর শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ সোমবার শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় নিয়মনীতির তোয়াক্কা না করায় চারটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো, পল্লী বন্ধু ডায়াগনস্টিক সেন্টার, সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সাফা মক্কা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও শাহ ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সিভিল সার্জন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়। যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে সে গুলো পরিদর্শন করে দেখা গেছে, তারা কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেনা। হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকা, নোংরা পরিবেশ, শয্যা সংখ্যার বিপরীতে চিকিৎসক ও নার্স না থাকা, পুরনো যন্ত্রপাতিসহ নানা অনিয়ম দেখা গেছে। তাদের এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )