1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে, ছবি তুলতে পারবেন আপনিও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগে বিশ্ব ভ্রমণ করছে বিশ্বকাপের ট্রফি। এবারের আসরের স্বাগতিক দেশ এশিয়ার দেশ ভারত থেকে বিশ্বকাপ ট্রফি যাত্রা শুরু করে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে।

রোববার (৬ আগস্ট) মধ্যরাতে ঢাকায় এসেছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট এই তিনদিন বাংলাদেশে থাকবে ট্রফিটি। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের কোন কোন স্থানে নেয়া হবে সেই সূচিও জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দিনের সফরে ট্রফি প্রদর্শনের তিনটি জায়গা ভাগ করা হয়েছে।

বিসিবির দেয়া তথ্য অনুযায়ী, সোমাবার (৭ আগস্ট) অফিসিয়াল ফটোশ্যুট হবে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে বিকেল ৩টায়। সেখান থেকে ফিরে হোটেলে রাখা হবে ট্রফিটি।

পরদিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেয়া হবে।

শেষের দিন বুধবার (৯ আগস্ট) ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। এ জন্য কোনো টিকিট লাগবে না।

বেশি সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বিসিবি।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর আহমেদাবাদ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২২ গজের ময়দানি লড়াই। বিশ্ব আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের দ্বৈরথ ১৫ অক্টোবর হওয়ার কথা থাকলেও তা একদিন এগিয়ে করা হয়ে ১৪ অক্টোবর। শুধু এই ম্যাচের নয়, আরও কিছু ম্যাচের দিন বদলাতে পারে বলে জানা গিয়েছে। পাকিস্তানের অন্তত দু’টি ম্যাচের দিন বদলাতে পারে। ভারতীয় বোর্ড বা আইসিসি-র তরফে এখনও পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি।

১৫ অক্টোবর নবরাত্রি উৎসবের কারণে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা কঠিন হত বলে জানানো হয়েছিল। আহমেদাবাদে বড় করে এই উৎসব পালন করা হয়। সেই কারণে ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে হলে নিরাপত্তার সমস্যা হতে পারত। এই কারণেই দিন বদল করা হয় বলে মনে করা হচ্ছে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। সেই ম্যাচের দিন বদল হয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হবে ১০ অক্টোবর।

এই ম্যাচের দিন বদলের কারণও ভারত-পাকিস্তান ম্যাচ বলেই মনে করা হচ্ছে। ১২ অক্টোবর হায়দরাবাদে খেলে, ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে নামা পাকিস্তানের বিরুদ্ধে কঠিন হতে পারত। সেই কারণে ১০ অক্টোবর খেলে নিতে চাইছে পাকিস্তান। এর ফলে তিন দিন বিশ্রামের সময় পাবেন বাবর আজমরা। এই দু’টি ম্যাচ ছাড়া আরও কিছু ম্যাচের দিন বদলে হতে পারে বলে জানা গিয়েছে। ভারতীয় বোর্ডের তরফে আরও এক বার বিশ্বকাপের সূচি প্রকাশিত করা হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )