1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ

বিশ্বকাপের দল ঘোষণার সময় বেঁধে দিল আইসিসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রীর জন্য ভারত ও পাকিস্তানের ১৫ অক্টোবরের ম্যাচের সূচি পরিবর্তন হতে যাচ্ছে। একদিন এগিয়ে আসতে পারে ম্যাচটি। আবার কালীপূজার জন্য ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের কলকাতার ম্যাচের সূচি নিয়েও উঠেছে আপত্তি।

এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোর। এর আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণার সময় ২২ আগস্ট নির্ধারিত থাকলেও, সেটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, আগামী ২৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর প্রাথমিক দল ঘোষণা করতে হবে। তবে সাপোর্ট পিরিয়ড পর্যন্ত যেকোন সময় ওই দলে বোর্ডগুলো পরিবর্তন আনতে পারবে।

আইসিসি বিষয়টি নিয়ে বলেছে, সাপোর্ট পিরিয়াড শুরু হওয়ার ৩০ দিন আগে প্রাথমিক দল ঘোষণার নিয়ম। সাপোর্ট পিরিয়ড টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে থেকে কার্যকর হয়। সাপোর্ট পিরিয়ড শুরু হওয়ার আগে কোন অনুমতি ছাড়াই বোর্ডগুলো প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে। এর পরে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন দরকার।

ভারতে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ওই হিসেবে টেকনিক্যাল পিরিয়ড শুরু হবে ৩০ সেপ্টেম্বর। এর মধ্যে বোর্ডগুলো প্রাথমিক দলে যেকোন সময় পরিবর্তন আনতে পারবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরে দলে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে।

এবারের আসরে ওয়ানডে সুপার লিগের র‌্যাংকিংয়ে শীর্ষ আটে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে পা রাখে।

বাছাইপর্ব খেলে সেই তালিকায় নাম তোলে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অথচ শুরুর দুই আসরে চ্যাম্পিয়ন ছিল ক্যারিবীয় দলটি। এছাড়া দারুণ ফর্মে থাকা জিম্বাবুয়েও বিশ্বকাপ শুরুর আগেই বাছাই থেকে ছিটকে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )