1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

অধিনায়কত্বের চাপ লিটনের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে: পাপন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৮৬ জন দেখেছেন

তামিম ইকবাল পদত্যাগ করার পর থেকেই অধিনায়ক খুঁজছে বিসিবি। তাদের প্রথম পছন্দ সাকিব আল হাসান। যিনি টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটেও অধিনায়ক। বিসিবি চায় দীর্ঘ মেয়াদে, অন্তত দুই বছরের জন্য কাউকে অধিনায়ক করতে।

তবে ৩৬ বছর বয়সী সাকিব কত দিন খেলবেন, সেটাও একটা প্রশ্ন। তাই পরবর্তী পছন্দ হিসেবে আসছে লিটন দাস, এমনকি মেহেদী মিরাজের নাম। তবে এত তরুণ কাউকে বিশ্বকাপে অধিনায়ক করে চাপে ফেলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের পাপন বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ।

দ্বিপক্ষীয় সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই।

তাড়াহুড়া করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে। ’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘এখানে দু’টি সমস্যা, একটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ।

বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানালাম, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )