1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

হাওরে পথ হারায় পর্যটকবাহী নৌকা, ৯৯৯-এ কলে উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

হাওরে ঘুরতে গিয়ে রাতের অন্ধকারে মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলেন পর্যটকবাহী একটি নৌকা। পরে ৯৯৯-এ কল পেয়ে নৌকার শতাধিক যাত্রীকে উদ্ধার করছে নৌ-পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুত আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে পাটুলিঘাটে পৌঁছে দিয়েছি। নৌকায় শতাধিক পর্যটক ছিল। তাদের কারো কোনো ক্ষতি হয়নি।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার ১০৭ জন পুরুষ কিশোরগঞ্জ হাওর ভ্রমণে যান। পরে সারাদিন হাওর ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ইঞ্জিনচালিত বড় নৌকায় করে বাজিতপুরের পাটুলিঘাটে ফেরার পথে রাত হয়ে যাওয়ায় মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলে। পরে নৌকার যাত্রীরা ৯৯৯-এ ফোন দিলে নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )