1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

১০ দফা নিয়ে মাঠে থাকবে জাতীয় পার্টি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সুশাসন প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি নিয়ে স্বতন্ত্রভাবে রাজপথে নামছে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। শনিবার (০৫ আগস্ট) দলের প্রেসিডিয়াম এবং সংসদ সদস্যদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন।

সূত্র জানায়, সভায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ ৯০ শতাংশ প্রেসিডিয়াম এবং সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে গণদাবি নিয়ে রাজধানীসহ সারা দেশে কর্মসূচির সিদ্ধান্ত হয়। তবে অধিকাংশ সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট না করে জোটগত ভোট করার পক্ষে মত দেন। জাতীয় পার্টি আবারও আওয়ামী লীগের সঙ্গে জোট করবে না বিএনপির জোটে যাবে নাকি জাতীয় পার্টির নেতৃত্বে জোট হবে সে সিদ্ধান্ত হবে সেপ্টেম্বরে।

জানতে চাইলে পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পার্টির চেয়ারম্যান জি এম কাদের যে সিদ্ধান্ত নেবেন সবাই তাতে একমত। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ গণদাবি নিয়ে জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে রাজপথে থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি ও সমমনা দলগুলো। আওয়ামী লীগ বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে অনড়। পাশাপাশি রাজপথে বিরোধী দলকে কোনো ধরনের ছাড় দিতে অনিচ্ছুক। বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষের ঘটনাও ঘটছে। বিরোধী দলের ওপর পুলিশের অবস্থানও কঠোর। বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের তৎপরতাও চোখে পড়ার মতো। এ অবস্থায় জাতীয় পার্টি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাতীয় পার্টির কর্মসূচি যেন আওয়ামী লীগ বা বিএনপি, কোনো দলের পক্ষে না যায় সেজন্য নেতারা সজাগ রয়েছেন।

জানা যায়, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেও জাপা তা চায় না। কেননা বিগত দিনগুলোতে তত্ত্বাবধায়ক সরকারে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া কোনো দল লাভবান হয়নি। সাম্প্রতিক সময়ে উপনির্বাচনে সরকারের হস্তক্ষেপ প্রমাণ করে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই নতুন ফর্মুলায় আগামী নির্বাচনে অংশ নিতে চায় দলটি। সেজন্য একটি নির্বাচনী ফর্মুলাও তৈরি করছে জাপা।

এক প্রেসিডিয়াম সদস্য বলেন, আমরা সংবিধান বুঝি না, তত্ত্বাবধায়কও বুঝি না। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা ফর্মুলা দিতে পারি। দরকার হলে সব দলের কাছ থেকে ফর্মুলা নিয়ে বসে ঠিক করা যেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )