1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আরও দুই বছর সাকিব খেলবেন কিনা সন্দেহ পাপনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। সেইসঙ্গে আসন্ন এশিয়া কাপেও খেলবেন না এই ওপেনার। ফলে ওয়ানডে সংস্করণে কে হবে বাংলাদেশের অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা। অধিনায়ক হওয়ার দৌড়ে অভিজ্ঞ সাকিব আল হাসানকে এগিয়ে রাখছেন অনেকে।

এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে অভিজ্ঞ কাউকে অধিনায়ক করতে চায় বিসিবি। তবে সেটা কমপক্ষে ২ বছর। সাকিবের বয়স এখন ৩৬। তিনি আরও দুই বছর খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (৫ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘এখানে দুটি সমস্যা, একটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর।

আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানানো, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে এভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।’  সাকিব আরও দুই বছর খেলবেন কিনা সন্দেহ প্রকাশ করে বিসিবি প্রধান আরও বলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো অবশ্যই পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে।

আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )