1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি আবারও সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: ওবায়দুল কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে চায়।

শনিবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি আমাদের জীবনে শোকের বার্তা বয়ে আনে। আমি একটা কথা বলতে চাই, কোনো প্রকার রাখঢাক না করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ংকর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি।

এর আগে সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ নেতারা।

এদিকে গতকাল শুক্রবার রাতে ধানমন্ডির আবাহনী ক্লাবে শেখ জামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে তার প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবের সদস্যরা। এ ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান ফুটবলাররাও শ্রদ্ধা জানান। জাতির এই সূর্য সন্তানের জন্মদিনের প্রথম প্রহরে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অনেক সাধারণ মানুষও।

ফুল দেয়া শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। আবাহনী ক্লাবকে ঘিরে শেখ কামালের স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি জেলায় ক্লাবের শাখা খোলার আহ্বান জানান সমর্থকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )