1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে কুপিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

নাটোরের বড়াইগ্রামে অটোভ্যান থেকে নামিয়ে ফারজানা আক্তার পিয়া (২২) নামে এক নারী ইপিজেড কর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ধানাইদহ-লক্ষ্মীকোল সড়কের মশিন্দা বিল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত পিয়া উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটায় কাজ শেষ হলে তিনি ইপিজেড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে আটটার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে একটি ব্যাটারীচালিত অটোভ্যানে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় আসলে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের একটি পাটের জমির আইলে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছিল। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক অশান্তির কারণে বেশ কিছুদিন থেকে পিয়া মেরিগাছা গ্রামে বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করতেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )