1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি-জামায়াতের বিচারের জন্য আল্লাহ যথেষ্ট: শামীম ওসমান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি-জামায়াত যে জ্বালাও, পোড়াও করছে। আশুরার দিনেও তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। আমার মনে হয় এ বিচারের জন্য আল্লাহ যথেষ্ট।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে শহরের মাসদাইরে কেন্দ্রীয় জামে মসজিদে গণমাধ্যমকে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, যদি আবারও আগের মত তারা জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে আমরা পাল্টা আঘাত করবো না। আল্লাহ সর্বশক্তিমান, তিনি দেখবেন। শয়তানের প্ররোচনায় জ্বালাও-পোড়াও করে থাকে। এগুলো শয়তানের প্ররোচনায় মানুষ করে। আল্লাহর রহমতের কাছে শয়তানের কুমন্ত্রণা টিকবে না। আমার দেশের জনগণের কাছে বিচার দিব। জনগণই সঠিক বিচার করবে। জনগণ ভোটের মাধ্যমেই রায় দিবে।এর আগে নিজের অসুস্থ মেজো ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের শারীরিক সুস্থতার জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন শামীম ওসমান। মাহফিল শেষে কবরস্থানে গিয়ে বাবা-মা ও বড় ভাই প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর জিয়ারত করেন তিনি। পরে অসুস্থ ভাই সেলিম ওসমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )