1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

খুলনায় ৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ৪০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

বর্তমানে খুমেক হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

অন্যদিকে খুলনা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। চলতি বছরে সর্বমোট ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )