1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা আজ, মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর আসছেন আজ। বুধবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় যোগ দেবেন। এদিকে সকাল নয়টা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সকালে এ দৃশ্য দেখা যায়।

মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকেই রংপুর শহরে সাধারণ মানুষের ঢল নেমেছে। এ সময় ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগান দিতে দেখা গেছে। বুধবার সকাল ৯টা থেকে জনসভাস্থলে রংপুর জিলা স্কুল মাঠে দূর-দূরান্ত থেকে নেতা-কর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেছেন।

জানা গেছে, আজ প্রধানমন্ত্রী প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা মহানগরী। ১ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছে, জনসভা হবে মানুষের জনসমুদ্র, যেখান থেকে আগামী নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, রংপুরের পুত্রবধূ এবার শ্বশুরালয় থেকেই শুরু করবেন নির্বাচনী জনসভা। জনসভায় রংপুরবাসীর জন্য যেমন উন্নয়ন উপহার নিয়ে আসবেন, তেমনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে নৌকা তথা জোটের প্রার্থীদের বিজয়ী করতে ওয়াদা করাবেন। বিকাল ৩টায় জিলা হাইস্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১১ সালে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )