বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই। যার কারনে অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝে না। আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেয়া হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি আরো বলেন, বিএনপি তো একটা সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলো কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।
মঙ্গলবার(১ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিবের একটি মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মী পালিয়েছে।
তিনি রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্রের। গোটা রংপুর শহর হবে জনসভার শহর।
বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে পাশ হয়েছে। এই বিষয়টি সরেজমিনে দেখার জন্য তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসেছেন।
পরিদর্শনের পূর্বে উপকেন্দ্রে বৃক্ষ রোপন করেন তিনি।